এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রোডস অ্যান্ড হাইওয়ের আওতাধীন সড়কের চরভদ্রাসন সদর ইউনিয়নের নজুর দোকান থেকে আমিরে ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক ও ট্রলি পার্কিং করে ইট-বালু লোড-আনলোড করার অভিযোগ উঠেছে। এতে সড়ক সংকুচিত হয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশের নির্মাণসামগ্রী ব্যবসার সঙ্গে জড়িত কিছু ব্যক্তি নিয়মিতভাবে ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন রাস্তার ওপর দাঁড় করিয়ে ইট ও বালু খালাস করেন। ফলে ব্যস্ত সময়ে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী ও ছোট যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, বছরের পর বছর ধরে এভাবে সড়ক দখল করে মালামাল ওঠানো-নামানোর কাজ চললেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত থাকলেও ব্যবস্থা গ্রহণে তেমন কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড-আনলোডের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার ঘটনা ঘটে। এছাড়া সড়কের পাশে গাছের গুঁড়ি ও বিভিন্ন মালামাল ফেলে রাখায় অনেক স্থানে রাস্তা আরও সরু হয়ে গেছে। এতে যানবাহন চলাচলে অতিরিক্ত ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তারা দ্রুত এ অবস্থা নিরসনে প্রশাসন ও সড়ক বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।
সেপ্টেম্বর ১০, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।