ফরিদপুর প্রেসক্লাবে আনন্দঘন আয়োজনে সভাপতি কবিরুলের জন্মদিন উদযাপন

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
১ অক্টোবর, ২০২৬ ১১:০২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর প্রেসক্লাবে আনন্দঘন আয়োজনে সভাপতি কবিরুলের জন্মদিন উদযাপন

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর জন্মদিন উপলক্ষে প্রেসক্লাবে মোমবাতি প্রজ্বলন, কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মোমবাতি প্রজ্বলন ও কেক কাটার মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত প্রেসক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা কবিরুল ইসলাম সিদ্দিকীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

এ সময় ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিয়ালসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জন্মদিন উদযাপন শেষে প্রেসক্লাবের সদস্যরা সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। পরে উপস্থিত সবার জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।