এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ২০ জন প্রতিবন্ধী ও দুস্থ ব্যক্তির মাঝে নগদ আর্থিক সহায়তা এবং সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের হলরুমে সংস্থাটি ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) তৌফিক হোসেন, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার মো. আমীর হোসেন, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক উসাইনখিং মারমা, রোয়াহ্ ক্যং প্রকল্পের সমন্বয়ক বিদ্যা পূর্ণ চাকমা এবং তত্ত্বাবধায়ক হালিরাম ত্রিপুরা।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সামর্থ্যবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে প্রাপ্ত সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে নির্বাচিত ২০ জন প্রতিবন্ধী ও দুস্থ ব্যক্তির প্রত্যেককে নগদ ২ হাজার ৫০০ টাকা ও দুটি করে সাবান প্রদান করা হয়। এছাড়া সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের প্রতিটিকে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার ভোজ্যতেল দেওয়া হয়।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ ১৯৯৯ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।