এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিংপ্রু জেরী ধানের শীষ প্রতীক নিয়ে এখন চষে বেড়াচ্ছেন থানচির দুর্গম পাহাড়ি জনপদ। দিন-রাত বিরামহীন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি ও তাঁর কর্মী-সমর্থকরা।
গত ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচার অভিযানে সাচিংপ্রু জেরী থানচি উপজেলার চারটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম, হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলছেন।
এই নির্বাচনী প্রচারণায় তাঁর সঙ্গী হিসেবে মাঠে রয়েছেন জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। বান্দরবান জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রাই মারমার নেতৃত্বে এই অভিযানে অংশ নিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্রাচিং মারমা, সুয়ালক বিএনপি নেতা অংসাহ্লা মারমা ও ক্যসিংমং মারমা। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্যসাউ মারমা, মেদুকসে মারমা, মংসিউ মারমা, বাক্যমং মারমা ও মং ম্রাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী দিন-রাত পরিশ্রম করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ব্যাপক প্রচার কার্যক্রম চলমান থাকবে। কেবল গণসংযোগ নয়, ভোটের দিনের প্রস্তুতি হিসেবে থানচি উপজেলার ১৪টি ভোটকেন্দ্রের জন্য ইতিমধ্যে কেন্দ্র পাহারা দল এবং পোলিং ও নির্বাচনী এজেন্ট নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এজেন্টদের দক্ষতা বৃদ্ধিতে পর্যায়ক্রমে প্রশিক্ষণও প্রদান করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়।
নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পাহাড়ের মানুষ দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি চায়। উন্নয়ন, নাগরিক অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ভোটাররা এবার ধানের শীষকেই বেছে নেবেন। পাহাড়ি জনপদের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে সাচিংপ্রু জেরীর এই গণসংযোগ ব্যাপক সাড়া জাগিয়েছে।
নভেম্বর ২০, ২০২৫
অক্টোবর ২৬, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।