এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে এক বিধবা নারীকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার অভিযোগে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার জামগ্রামের নিকট পাকা সড়কের উপরে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০শে জানুয়ারি সকাল প্রায় ৮ টার সময় ঘন কুয়াশার মধ্যে জামগ্রামের আঞ্জুয়ারা বিবি (৪০) নামের এক বিধবা মহিলা তার বাড়ি সংলগ্ন পাকা সড়কে গাছের পাতা ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় একই গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আশাদুল ইসলাম (৩৮) ওই বিধবা মহিলাকে জাপটে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে।
এ সময় মহিলাটি তার হাতে থাকা ঝাটা দিয়ে আশাদুলকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই মহিলা স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নিটক বিচার প্রার্থী হলে তিনি বিচার না করেই বিষয়টিকে ধামাচাপা দিতে মহিলাকে চাপ প্রয়োগ করেন।
এমনকি বিষয়টি কাউকে জানালে তাকে কর্মসৃজন প্রকল্পের কাজ থেকে অব্যাহতি দেয়ার হুমকি প্রদান করেন। অবশেষে নিরুপায় হয়ে গত ২৩ জানুয়ারী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
জানু ১৫, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
বিনোদন | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।