আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫৫ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘আত্রাই’ পত্রিকা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রো ওয়ান গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামিউল ইসলাম। মিতু ও জাহিদ হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সদস্য সচিব আনিসুল রহমান বুলু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত আলী বাবু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, কবি মোজাম্মেল হক ও আরিফুজ্জামান লেবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. সামিউল ইসলাম বলেন, “একটি আঞ্চলিক পত্রিকা কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি ও প্রান্তিক মানুষের সুখ-দুঃখের জীবন্ত প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি, ‘আত্রাই’ পত্রিকা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা রাখবে।” তিনি বস্তুনিষ্ঠ সংবাদচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক সমাজ গঠনে উদ্বুদ্ধ করার আহ্বান জানান এবং পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানান।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।