এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনার পাঁচ দিনের মাথায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক জনাব মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বরের কেএফসি সংলগ্ন গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মিছিল বের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীরা পুলিশের ওপর ককটেল নিক্ষেপ করে।
সে সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুজনকে আটক এবং পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নভেম্বর ১১, ২০২৫
জানু ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।