এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিয়ে, আত্মহত্যা ও ইভটিজিং নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মাসুদ খান বলেন, “সমাজ থেকে অপরাধ দূর করা কেবল পুলিশের একার পক্ষে সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।” অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, “মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেবে না পুলিশ প্রশাসন। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—এসআই মাসুদুর রহমান, এএসআই তারেক, বাকাল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব সুরজিত পান্ডে বাপ্পি, ইউনুস আলী ফকির, যুবদল নেতা মিজানুর রহমান, তারেক ফকির, বেল্লাল ফকির, ইমরান হোসেন, আব্দুর রব, প্রভাষক মৃণাল কান্তি বেপারী, জেন্নাত আলী সরদার, অশোক সরকার, আলম ফকির, আসিফ হোসেন আকবার, সিরাজুল হক মোল্লা, মন্নান বেপারী, কমল হালদার, তাপস অধিকারী ও সুশান্ত কুমার পান্ডে প্রমুখ।
এ সময় ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি সদস্য, শিক্ষক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই এ বিট পুলিশিং সমাবেশের মূল লক্ষ্য।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।