আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৯ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে কৃষকদের মাঝে ‘কৃषक কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের ১ হাজার ৭৮৫ জন কৃষককে এই সুবিধার আওতায় আনা হয়েছে। আগামী ১ অক্টোবর দেশব্যাপী এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী থেকে সরাসরি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। 

উদ্বোধনী দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত আত্রাইয়ের পতিসর কাছারিবাড়ি প্রাঙ্গণে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই পতিসর ব্লকের তালিকাভুক্ত ১ হাজার ৭৮৫ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে এই কৃষক কার্ড তুলে দেওয়া হবে।

কৃষি বিভাগ আরও জানায়, মনিয়ারী ইউনিয়নের পতিসর ব্লকের শতভাগ কৃষককেই এ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে। সরকারি আর্থিক সহায়তা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দিতে ইতোমধ্যে কার্ডপ্রাপ্ত ১ হাজার ৭৮৫ জন কৃষকের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব (অ্যাকাউন্ট) খোলা সম্পন্ন হয়েছে। এসব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই কৃষকেরা সরকারি ভর্তুকি ও প্রণোদনার অর্থ সরাসরি গ্রহণ করতে পারবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে, এটি সরকারের একটি চলমান প্রক্রিয়া। প্রথম ধাপের পর পর্যায়ক্রমে আত্রাই উপজেলার মোট ৫৩ হাজার ২০৫ জন কৃষককে কৃষক কার্ডের সুবিধার আওতায় আনা হবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।