রোয়াংছড়ি ও রুমায় প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৬ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়ি ও রুমায় প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং

বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। চেয়ারম্যান হিসেবে তাঁর এই প্রথম সফরকে ঘিরে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রোয়াংছড়ি হয়ে রুমার উদ্দেশ্যে যাত্রা করবেন জেলা পরিষদ চেয়ারম্যান। 

সফরসূচি অনুযায়ী, যাওয়ার পথে তিনি রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগয় পাড়ায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন এবং খামতাং কমিউনিটি সেন্টার ভবনের শুভ উদ্বোধন করবেন। 

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে তিনি রুমার উদ্দেশ্যে রওনা হবেন। রুমা পৌঁছে তিনি রুমা সদর হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়া সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নানা বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। 

সফরকালে জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।