এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি সাধারণ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। হয়রানি থেকে মুক্তি এবং প্রকৃত ঘটনা উদঘাটনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখপুরা গ্রামের মরহুম সূর্য মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী মামুন মাতুব্বরদের জমিজমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে প্রায় দুই বছর আগে মামুন মাতুব্বরের বসতবাড়ির জানালার পাশে থাকা তিন-চারটি ছোট মেহগনি গাছ কাটার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, গাছগুলো তাদের নিজস্ব বসতবাড়ির জায়গায় রোপণ করা হয়েছিল। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্প্রতি পূর্বের বিরোধকে কেন্দ্র করে এবং তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় ও নাজেহাল করতে নতুন করে সাজানো অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় প্রতিপক্ষ মোঃ আলী মিয়া বাদী হয়ে গত ৩ জুন ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলযোগ্য না হওয়ায় থানা পুলিশ আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে। আদালতের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী মামুন মাতুব্বর অভিযোগ করে বলেন, "পূর্বে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আমাদের পরিবারকে কোণঠাসা করতে দীর্ঘদিন ধরে নানাভাবে ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় প্রায় দুই বছর আগের নিজস্ব সীমানার কয়েকটি ছোট মেহগনি গাছ কাটার তুচ্ছ বিষয় নিয়ে এখন সাজানো অভিযোগ করা হয়েছে। আমার ভাইয়েরা (নাসির মাতুব্বর, মাসুদ মাতুব্বর, মারুফ মাতুব্বর ও মনির মাতুব্বর) প্রবাসে ও চাকরির সুবাদে বিভিন্ন এলাকায় অবস্থান করলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের এসব মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা অবিলম্বে এই সাজানো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাই।"
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ কুদরত উল্লাহ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযোগটির বিষয়ে তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।
তবে আনীত অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মোঃ আলী মিয়া বলেন, "বসতবাড়ির জায়গা ও গাছপালা সবই আমাদের সীমানার ভেতরে। তারা ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক গাছগুলো কেটে ফেলেছে। নিজেদের অধিকার রক্ষার্থেই আমি থানায় অভিযোগ জানিয়েছি।"
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ নভেম্বর, ২০২৬
বরিশাল | ৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।