এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে সৌরবিদ্যুতের আনুষ্ঠানিক ব্যবহার শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বাসভবন দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌর প্যানেল স্থাপনের কাজ শুরু হয়েছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়ে মীর শাহে আলম বলেন, “নির্বাহী ও উপজেলা প্রকৌশলীদের নিজ নিজ কার্যালয় এবং আওতাধীন দপ্তরগুলোতে দ্রুত এ ব্যবস্থা চালু করতে হবে।” জেলা সফরে গিয়ে তিনি সরকারি প্রধান কার্যালয় ও রেস্ট হাউসগুলোকে সৌরবিদ্যুতের আওতায় দেখতে চান বলেও উল্লেখ করেন।
সৌর প্যানেল স্থাপনের ব্যয় প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি নির্ধারিত কাঠামো তৈরি করেছে। কত কিলোওয়াট ক্ষমতার জন্য সর্বোচ্চ কত খরচ হবে এবং দুই থেকে চার ঘণ্টার ব্যাকআপের ব্যাটারিতে কত ব্যয় হবে—তা সুনির্দিষ্ট করা আছে।
তিনি আরও জানান, সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের ২০ বছরের চুক্তি থাকবে। চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানগুলো টানা ২০ বছর বিনামূল্যে রক্ষণাবেক্ষণ সেবা দেবে এবং কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে নিজেরাই তা সমাধান করবে।
বিদ্যুৎ সাশ্রয় ও আয়ের সম্ভাবনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো সম্পূর্ণ বিনামূল্যে ‘নেট মিটারিং’ সুবিধা দেবে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রিড থেকে ১০ টাকা ৫০ পয়সা পরিশোধ করা হবে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ খরচ যেমন সাশ্রয় হবে, তেমনি অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে সরকারের রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।