এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা বা সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, সারাদেশে একযোগে অত্যন্ত সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি বা এ সংক্রান্ত কোনো অভিযোগও পাওয়া যায়নি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে যেকোনো ধরনের গুজব বা অভিযোগ রোধে মন্ত্রণালয় সতর্ক রয়েছে। ভবিষ্যতে যদি কোনো অভিযোগ আসে, তবে তা সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করার জন্য পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভি ফুটেজ আর্কাইভ করে রাখার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।
সারাদেশে কড়া নজরদারি ও নিয়মতান্ত্রিকভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পরিচালিত হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মার্চ ১২, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।