এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্বজুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট চলছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল। মঙ্গলবার (২১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফ্রান্সের ‘ইন্টার রেডিও’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফাতিহ বিরল এই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, "চলমান জ্বালানি সংকট এরই মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাশিয়ার ওপর প্রভাব এবং বিশ্বব্যাপী পেট্রোল-গ্যাসের সরবরাহ ঘাটতি—সব মিলিয়ে বিশ্ব বর্তমানে নিঃসন্দেহে ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।"
এই অভাবনীয় সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানি ও তেল পরিবহনের এক-পঞ্চমাংশই মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর ইরান এই প্রণালিতে অবরোধ আরোপ করে। মূলত এরপর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি ও তেলের তীব্র সংকট শুরু হয়।
মাঝে সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়া হলে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরেছিল। কিন্তু ইরান আবারও এই জলপথ বন্ধ করে দেওয়ায় মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে নতুন করে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় এর আগে মরিয়া পদক্ষেপ নিয়েছিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। গত মার্চ মাসে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, বাজার সামাল দিতে আইইএ-এর সদস্য দেশগুলো তাদের কৌশলগত মজুত থেকে রেকর্ড ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে হরমুজ প্রণালি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা এখন চরম হুমকির মুখে পড়েছে।
আগস্ট ১৫, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
জুলাই ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।