এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসের নতুন ভাড়া নির্ধারণের আলোচনা চলছে। আসন্ন ঈদুল আজহা থেকেই এই নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, "জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ভাড়ার ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে এবং আমরা আশা করছি এটি যৌক্তিকভাবেই নির্ধারিত হবে।"
জটিলতা এড়াতে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই থেকে তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে বলে উল্লেখ করেন তিনি। আসন্ন ঈদেই এই নতুন ভাড়া কাঠামো কার্যকর হবে।
জ্বালানির দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং বাসের ভাড়া বৃদ্ধি পাওয়াটা স্বাভাবিক উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, "তবে দাম বৃদ্ধিটা যেন কোনোভাবেই অযৌক্তিক না হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে।"
দেশে জ্বালানি তেলের বর্তমান চাহিদাকে 'অস্বাভাবিক' আখ্যা দিয়ে তিনি বলেন, অবৈধ মজুত ও পাচারের কারণেই এই চাহিদা তৈরি হয়েছে, যা আসলে সঠিক চাহিদা নয়। সরকারের পক্ষে এই কৃত্রিম চাহিদা মেটানো সম্ভব নয়।
যাত্রীদের সুবিধার্থে ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পরিবহন খাতের বাইরে তিনি ভিন্ন একটি প্রসঙ্গেরও অবতারণা করেন। তিনি জানান, আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ভারত, ভুটান ও মিয়ানমারসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হচ্ছে।
নভেম্বর ২৬, ২০২৪
ডিসেম্বর ২৬, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ৬ জুন, ২০২৬
ফরিদপুর | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
নোয়াখালী | ৬ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।