এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দেশটির সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
ভ্যালেস ক্যান্টন পুলিশের বরাতে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিমানে থাকা তিন আরোহীর সবাই ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি; পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলমান থাকায় পুলিশ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানাতে কিছুটা সময় নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এক ইঞ্জিনের হালকা মডেলের ‘সার্কাস এসআর২২টি’ বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। যাত্রাপথে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার নিকটবর্তী একটি পাহাড়ের ঢালে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টারসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে সেখানে পৌঁছে তারা বিমানে থাকা তিনজনেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
কী কারণে বিমানটি পাহাড়ের ঢালে আছড়ে পড়ল, তা জানতে সুইস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।