ভান্ডারিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন:
ভান্ডারিয়ায় ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ইকড়ি বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার চুঙ্গপাশা গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. শাকিল আহমেদ এবং ভান্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের বাসিন্দা মো. শাহাদাৎ হোসেন হাওলাদার।

পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ইকড়ি বাজারে অভিযান চালায়। এ সময় শাকিল ও শাহাদাতের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আল মাহাবুব বলেন, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।" 

তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।