এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) শহরের পিরোজপুর কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহমুদুর রহমান মামুন।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা পিরোজপুর শাখার প্রধান শিক্ষক আব্দুল হাদী এবং তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুর রব।
মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল কাদের, আব্দুল্লাহ বিন ওমর ও ফাইজুল হাদীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এবং বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ২০২৫ সালের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা থেকে মোট ১০ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। যার মধ্যে দুইজন ট্যালেন্টপুল ও আটজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়াও মাদরাসার বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক পরীক্ষায় ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল অর্জন করে আসছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।