এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার সার্জিক্যাল ক্লিনিক ভবনে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. নাজমুল হুদা সোহাগ।
গণ অধিকার পরিষদের নাজিরপুর শাখার সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তাওহিদুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিটন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী শিকদার, যুগান্তর প্রতিনিধি এইচএম আব্দুল্লাহিল মাহমুদ, নয়া দিগন্ত প্রতিনিধি আল-আমিন হোসাইন, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল-আমিন খান, সাবেক বিএনপি নেতা সরদার মনিরুজ্জামান, গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম মাঝিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। পাশাপাশি দেশ, জাতি ও সংগঠনের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় গণ অধিকার পরিষদের নাজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগস্ট ১৬, ২০২৬
এপ্রিল ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।