মাদারীপুরে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা কালকিনির এসআই দেবব্রত

আলমাস বেপারী, কালকিনি প্রতিনিধি, মাদারীপুরঃ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৮ পিএম
শেয়ার করুন:
মাদারীপুরে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা কালকিনির এসআই দেবব্রত

মাদারীপুর জেলা পুলিশের আগস্ট মাসের ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্র। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিকতায় পুলিশ সুপারের হাত থেকে তিনি এ সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, কালকিনি থানা এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের আইনের আওতায় এনে অপরাধ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। 

এসআই দেবব্রত চিন্তাপাত্রের এ অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল আলম। মাদক নির্মূলে তার নিষ্ঠা ও দায়িত্বশীল কাজের ভূয়সী প্রশংসা করে ওসি বলেন, “এ ধরনের স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে কর্মস্পৃহা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।”

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে জেলা ও উপজেলাজুড়ে জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকাকে উৎসাহিত করতে নিয়মিত এ ধরনের মূল্যায়ন ও পুরস্কারের ব্যবস্থা রাখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।