এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে কালকিনি উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিন। কালকিনি ও ডাসার উপজেলার গ্রাম আদালত কো-অর্ডিনেটর নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অরবিন্দ বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা ও প্রতিনিধিরা।
কর্মশালায় বক্তারা প্রান্তিক ও গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
"স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে এই কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।