এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ফায়ার সার্ভিসের জরুরি উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজুসহ ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অগ্নিনির্বাপণের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, দুর্যোগকালীন উদ্ধারকাজ এবং জনসচেতনতা তৈরিতেও তারা অগ্রণী ভূমিকা রাখছেন। বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’ উপলক্ষে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
সেপ্টেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।