এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার সাহেবরামপুর কমিউনিটি সেন্টারে সিসিডিবির নেটওয়ার্ক পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির এরিয়া ম্যানেজার সুদীপন হীরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফিন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিএম আসাদুজ্জামান এবং সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার হিসেবে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
বক্তারা বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
জুলাই ৯, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।