এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের ডাসার উপজেলায় এক ইতালি প্রবাসীর ৬০ শতাংশ জমির ধান বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে পুড়িয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে। গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার উত্তর ধূয়াসার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের বিরুদ্ধে শনিবার ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী মিম আক্তার।
অভিযোগ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলার উত্তর ধূয়াসার মৌজায় অবস্থিত ইতালি প্রবাসী মেনাজুল আকনের ৬০ শতাংশ ধানের জমিতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করেন দক্ষিণ ধূয়াসার এলাকার মানিক মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর। পরদিন ১৮ সেপ্টেম্বর সকালে প্রবাসীর স্ত্রী মিম আক্তার জমিতে গিয়ে দেখতে পান, পুরো ক্ষেতের ধান পুড়ে বিবর্ণ ও নষ্ট হয়ে গেছে।
ভুক্তভোগী মিম আক্তার জানান, অভিযুক্ত ইব্রাহিম মাতুব্বরের সঙ্গে তাদের কোনো পূর্বশত্রুতা ছিল না এবং তার জমিও তাদের জমির সংলগ্ন নয়। অন্য কারও প্ররোচনায় পড়ে সে এই ন্যক্কারজনক কর্মকাণ্ড ঘটিয়েছে বলে তারা ধারণা করছেন। ভবিষ্যতে অভিযুক্ত ব্যক্তি তাদের পরিবারের আরও বড় ধরনের ক্ষতি করতে পারে—এমন আশঙ্কায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ফসলি জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, ধান নষ্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এপ্রিল ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বিনোদন | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।