এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে শুরু হয় নববর্ষ ১৪৩২ বরণের নানা আয়োজন।
সকাল ৯টায় একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, একাডেমি স্কুল, স্কাউট দল, বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাটকের পরিবেশনা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস। তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে তিন দিনের মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় মুক্তমঞ্চে চলবে উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশনা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।