এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে অকটেন সংকট দেখা দিয়েছে। এতে মোটরসাইকেল, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, কালকিনির ভূরঘাটা ফিলিং স্টেশনে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেনের সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রল পাওয়া যাচ্ছে, তবে তা স্বাভাবিকের তুলনায় অনেক কম।
অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। ভুক্তভোগী কয়েকজন চালক জানান, তাদের গাড়ির জন্য অকটেন প্রয়োজন হলেও না পেয়ে বাধ্য হয়ে পেট্রল ব্যবহার করতে হচ্ছে। এতে দীর্ঘমেয়াদে গাড়ির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
কালকিনির ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।