এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামে মো. ওয়াজেদ মোল্লার বাড়িতে তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, বাড়িটি তালাবদ্ধ করে তারা আত্মীয়ের বাসায় বেড়াতে যান। শুক্রবার স্বজনদের মাধ্যমে বাড়ির মূল ফটক ও ঘরের দরজার তালা ভাঙার বিষয়টি জানতে পেরে দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে তারা ভবনের তিনটি কক্ষ এলোমেলো অবস্থায় দেখতে পান।
তাদের দাবি, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির মূল গেট ও পাকা ভবনের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি থেকে প্রায় পৌনে তিন ভরি স্বর্ণালংকার এবং চিকিৎসার উদ্দেশ্যে ঘরে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।