নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
১৮ নভেম্বর, ২০২৪ ৭:৩৯ পিএম
শেয়ার করুন:
নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদল। 

সোমবার বেলা ১১ টার দিকে নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গনে এই মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম.ফখরুল হাসান ও মাসুদ হোসাইন (মাসুদ রানা), ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, সাগর সরকার, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল বাতেন শরীফ, তাকিউল ইসলাম,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-আহবায়ক নিজাম আলম, শাকিল সিদ্দিক, তন্ময় আহমেদসহ ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন (মাসুদ রানা) বলেন, “এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে” এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই এই সফর। উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাঙ্খা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে।

পরে কলেজের শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।