এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়ায় ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন বহনকারী একটি পুরোনো স্টিলের খুঁটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বিগত শতাব্দীর ৮০-এর দশকে স্থাপিত এসব স্টিলের খুঁটি প্রতিবছর পাহাড়ি ঢলের কারণে কয়েক ফুট পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকার ফলে মরিচা পড়ে বিদ্যুৎ খুঁটির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টির সময় খুঁটিটি দুলতে দেখা যায়, যা বড় ধরনের দুর্ঘটনার ইঙ্গিত দেয়। এই ১১ হাজার ভোল্টেজের লাইন চাম্পাতলীর সংযোগ বহন করে, ফলে খুঁটি ধসে পড়লে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তারা জানান, আগাম ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা জনজীবনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থায়ও বিপর্যয় ডেকে আনবে।
সেপ্টেম্বর ১৫, ২০২৫
ফেব্রু ২০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।