এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে দিনভর এ কর্মসূচি পালিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় সাধারণ ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেওয়া হয় এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ চৌধুরী ফারিয়া ইউসুফ। এছাড়া কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা আজম খান, বিএনপি নেতা লিয়াকত আলী খান লাবলু এবং মহানগর যুবদলের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম সেন্টু। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতারা বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ‘ধানের শীষ’ এখন জনগণের আস্থার প্রতীক। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ফরিদপুর সদর-৩ আসনের জনগণ পরিবর্তন চায় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।