এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার জাঙ্গালিয়া ব্রিজ এলাকায় অবস্থিত মহম্মদপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাসেল মোল্লার সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহানুর জামান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সুজন মিয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল এবং আমিনুর রহমান কলেজের অধ্যাপক ওসিউজ্জামান বুলবুল। এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মাওলানা আব্দুল বাকি শিকদার বিশেষ বক্তব্য রাখেন।
বক্তারা তাঁদের আলোচনায় অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ, বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বাড়িতে শিশুদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে বিদ্যালয় এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ১৫৩ জন শিক্ষার্থীসহ তাদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এপ্রিল ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।