এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাবার বাড়িতে চাঁদনী আক্তার মীম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চাঁদনী আক্তার শংকরপাশা গ্রামের কাদের কাজীর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদনী আক্তার বাবার বাড়ির ঘরের বারান্দার আড়ার (রুয়ার) সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বুধবার (২৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে পৌঁছায় নগরকান্দা থানা পুলিশ। পরে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এলাকাবাসী জানান, প্রায় ৫-৬ বছর আগে সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের শাখায়েত শিকদারের ছেলে শাহাবুদ্দিন সিকদারের সঙ্গে চাঁদনী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। স্বামীর বাড়ি থেকে ৩-৪ দিন আগেই তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে নিহতের পরিবার থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, "আত্মহত্যার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।