এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির দায়ে সুমন মিয়া নামে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুর ২ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে শহরের আনন্দবাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় মাছ বিক্রতা সুমন মিয়া মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি বিক্রি করছে। পরে তার কাছে থাকা ৫০ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় মাছ বিক্রেতা সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও জব্দ করা জেলিযুক্ত চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
অক্টোবর ১, ২০২৪
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।