এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বালিয়াকান্দিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
মোঃ আজমল হোসেন বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার চন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, মেডিকেল অফিসার ডা. মোজাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, মর্জিনা খাতুন ও রাজু হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে কাজের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।