এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল জাব্বার আহমেদ, সিগন্যালস্ এর দিক নির্দেশনা ও সুনিপুন পরিকল্পনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা হতে ০৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে আটক করতে সক্ষম হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১১ জুলাই শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আলীনগর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার-২০১৪/২-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাগলপুর নামক স্থানে জঙ্গলের ভিতরে ফাঁদ পেতে বসে থাকে। উল্লেখিত সময়ে ৭/৮ জন ব্যক্তি ভারত হতে বাংলাদেশের দিকে ০২টি বাইসাইকেল করে চটের বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি’র টহলদল কর্তৃক ধাওয়া করা হলে চটের বস্তাগুলোসহ বাইসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির টহলদল কর্তৃক উক্ত বস্তাগুলোর ভিতরে কার্টুনে কসটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় *ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে-৩,৯৬০ পিস এবং মালামাল বহনে ব্যবহৃত পুরাতন বাইসাইকেল-০২টি* আটক করতে সক্ষম হয়। আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেসহ বাইসাইকেল এর আনুমানিক *সিজার মূল্য- ৩,১৭,০০,০০০/- (তিন কোটি সতেরো লক্ষ) টাকা।* আটককৃত মোবাইল ফোনের ডিসপ্লেসহ বাইসাইকেল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ক্যাম্পাস | ১২ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।