এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রী হত্যা মামলার পলাতক স্বামী ফয়সাল মিয়া (২৫) কে আখাউড়া উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ফয়সাল মিয়া বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। নিহত তার স্ত্রী রাবিয়া আক্তার (২২) একই উপজেলার ইগলতলী গ্রামের শহিদুল হক ভূঁইয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে গত ১৯ নভেম্বর ফয়সাল মিয়া তার স্ত্রী রাবিয়াকে হত্যা করে নিজ বাড়ির বিল্ডিংয়ের পাশে লাশ গোপন করে রাখে বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা হয়, যার মামলা নম্বর ৪৫, তারিখ ২৫ নভেম্বর ২০২৫।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ফয়সাল মিয়া আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দূর্গাপুর রেললাইনের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা রাজীব চন্দ্র সরকার বলেন বাকি আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নেত্রকোনা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।