এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্থানী বাহিনী কর্তক নির্মম গনহত্যায় নিহতদের স্মরনে ফরিদপুরের সদরপুর উপজেলায় গনহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদের সঞ্চালনায় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষিকর্মকর্তা নীটুল রায়, স্থানীয় সরকার প্রকৌশলী আবুল কালাম আজাদ,মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, সদরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন শাহ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রনেন্দ্র নাথ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গাফফার,সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন,১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট নামে পাকিস্থানী হানাদারেরা বর্বরোচীত গনহত্যা চালিয়েছিল। ২৫ মার্চ বাংগালী জাতীর জন্য কালো রাত্রি হিসেবে অভিহিত। পাকিস্থানী হানাদারেরা ঘুমন্ত বাংগালী জাতীর উপর নির্মম গনহত্যা চালিয়ে উল্লাস করেছিল সেদিন। রাজধানী ঢাকা শহরে গনহত্যার নির্মমতা ছিল সবচেয়ে ভয়াবহ। সকল শ্রেনী পেশার মানুষের উপর এই গনহত্যা চালানো হয়েছিল।ছাত্র, শিক্ষক,চাকুরীজীবি,বুদ্ধিজীবি,সাংবাদিক পুলিশ,কেউই সেদিন রেহাই পায়নি। এমনকি ঢাকার বস্তিবাসীরাও সেদিন গনহত্যা থেকে রেহাই পায়নি। বক্তারা আরো বলেন যতদিন বাংগালী জাতী থাকবে ততদিন গনহত্যায় নিহত শহীদদের স্বরন করবে। অনুষ্ঠান শেষে গনহত্যায় শহীদদের আত্মার মাগফিরায় কামনা ও জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।