এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভার শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েতুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার, উপজেলা তথ্য আপা মনিকা বসু, উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মুর্তজা ফকিরসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোঃ শাহজাহান শিকদার, মঞ্জুরুল হক মৃধা, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, গোলাম মোস্তফা ও শেখ আসলাম প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানান।
সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
মে ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।