এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে একটি প্রাচীন মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার হাটঘাটা গ্রামের ‘শ্যামরায় বিগ্রহ মন্দিরে’ গ্রিলের হ্যাজবোল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে রাধা-গোবিন্দর পিতলের মূর্তিসহ বিপুল পরিমাণ পূজার সামগ্রী লুট করে নিয়ে যায়।
মন্দিরের পুরোহিত অনিল ঘোষাল জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি মন্দিরের তিনটি কক্ষে তালা লাগিয়ে ঘুমাতে যান। পরদিন বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, যে কক্ষে প্রতিমা ও মূল্যবান সামগ্রী রাখা ছিল, সেই কক্ষের গ্রিলের হ্যাজবোল ভাঙা এবং দরজা খোলা। পরে ভেতরে গিয়ে দেখা যায়, রাধা-গোবিন্দের পিতলের মূর্তি, বড় দুটি পিতলের ডেগ, দুটি বড় প্লেট, পূজার কাজে ব্যবহৃত কাঁসার কুশাকুশি ও খাপড়িসহ ছোট-বড় অসংখ্য পিতল ও কাঁসার সামগ্রী চুরি হয়ে গেছে। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন ও মো. আব্দুল হালিম সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সিরাজ মিয়া উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “মন্দিরে চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এদিকে, পবিত্র উপাসনালয়ে এমন চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী দ্রুত চোর চক্রকে চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
ফেব্রু ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।