এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে দুটি খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) সকালে পৃথক দুটি স্থানে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ (২০২৫-২৬ অর্থবছর) কর্মসূচির আওতায় এই খনন কাজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে উপজেলার ৭ নং জামালপুর ইউনিয়নের খামারমাগুরা হাতিমহন হতে মাশালিয়া এলাকা পর্যন্ত খাল পুনঃখননে বরাদ্দ দেওয়া হয়েছে ৭৭ লক্ষ ২৮ হাজার ৪৩ টাকা। অন্যদিকে, ৬ নং জঙ্গল ইউনিয়নের সাধুখালী সরিষার বিল হতে সাধুখালী ব্রিজ পর্যন্ত খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ তারিফ-উল-হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "খালগুলো পুনঃখননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যা এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় কৃষকরা সেচ কাজে বাড়তি সুবিধা পাবেন, যা এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।"
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান এবং বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রব তালুকদার।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল ও দপ্তর সম্পাদক মাসুদুর রহমান। এছাড়া জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, জামালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খাইরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে খাল খনন বিপ্লব শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় বর্তমান নেতৃত্বের দিকনির্দেশনায় দেশব্যাপী এই উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
ফেব্রু ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ২৯ জুন, ২০২৬
কুমিল্লা | ২৯ জুন, ২০২৬
রাজবাড়ী | ২৯ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৯ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।