এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোটার হতে এসে এক রোহিঙ্গা যুবক ও তাকে সহায়তাকারী এক দালালকে আটক করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২২ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল আমিন (৩০) এবং নোয়াখালীর সোনাইমুড়ীর জয়াগ ইউনিয়নের বাওরকোট গ্রামের মৃত শফিকুল্লাহর ছেলে মো. বেলায়েত হোসেন (৪৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বসবাসরত রাজু নামে এক দালালের মাধ্যমে নুরুল আমিন নকল জন্মসনদ তৈরি করেন। এরপর মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে সোনাইমুড়ীতে এসে বিকেলে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে আবেদন করতে গেলে বিষয়টি ফাঁস হয়ে যায়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দালাল বেলায়েত হোসেন রোহিঙ্গা যুবকের কাগজপত্রসহ অফিসে হাজির হলে, কথাবার্তা ও তথ্যের গরমিলে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে নুরুল আমিন স্বীকার করেন, রাজু দালালের সহায়তায় তিনি ভোটার হতে এসেছেন এবং দুপুরে রাজু তাকে তার চাচা বেলায়েতের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর থেকে রাজু দালাল (৩৮) পলাতক রয়েছেন।
সোনাইমুড়ী উপজেলা নির্বাচন অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাগজপত্র যাচাইয়ে অসঙ্গতি পাওয়া গেলে দুইজনকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়। পরে তাদের সোনাইমুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মার্চ ১২, ২০২৫
জুন ২৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।