এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নাশকতামূলক কার্যক্রম প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১,সিপিসি-৩,নোয়খালী ক্যাম্প।
সোমবার (১৭ নভেম্বর) র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর নেতৃত্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা টহল,চেকপোস্ট স্থাপন এবং আকস্মিক তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়,সাম্প্রতিক সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জননিরাপত্তা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। টহল বৃদ্ধি ও চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মোটরসাইকেলসহ বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলার প্রবেশমুখ,কেপিআই এলাকা,গুরুত্বপূর্ণ মোড়,বাস টার্মিনাল,রেলস্টেশন ও বাজার এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এ মুহূর্তে দায়িত্বপূর্ণ এলাকায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং হাইওয়ে রোডে উভয়মুখী যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে র্যাব জানায়। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
এর পাশাপাশি চুরি, ছিনতাই, খুন ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব-১১,সিপিসি-৩ এর নিয়মিত টহল ও অভিযানও চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে দ্রুত নিকটস্থ র্যাব বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।
আগস্ট ১৬, ২০২৪
জানু ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।