এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৃষ্টি হওয়া আকস্মিক বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সোমবার (২ জুন) রাত থেকে পানি নামতে শুরু করায় প্লাবিত এলাকায় বসবাসকারী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেক বাড়িঘর ও রাস্তাঘাটে ইতোমধ্যে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার (১ জুন) থেকে শুরু হওয়া এই আকস্মিক বন্যায় উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ, মোগড়া ও ধরখার—এই তিনটি ইউনিয়নের অন্তত ১৯টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে শত শত মানুষ। পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি.এম. রাশেদুল ইসলাম। এ সময় প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ কেজি চাল ও ৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক ভূঁইয়া, গণঅধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।
ইউএনও জি.এম. রাশেদুল ইসলাম বলেন, “বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যদি নতুন করে ভারী বর্ষণ না হয়, তবে অচিরেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি।”
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়নের মোট ৫১০টি পরিবারের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং প্রত্যেক পরিবারকে যথাযথভাবে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
জানু ২৪, ২০২৬
মার্চ ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।