এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় প্রকাশ্যে বাজারের মধ্যে এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০)। তিনি পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করতেন বলেও জানান এলাকাবাসী।
নিহতের বাবা আক্কাস ব্যাপারী জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তার পেট অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছিল। সকালে তিনি জানতে পারেন, তার কাকা বাদশা বাজারে আসছেন—এ খবর শুনে জুবা ধীরে ধীরে বাড়ি থেকে বাজারের দিকে রওনা দেন। পুটিয়া বাজারে মুরাদের দোকানের সামনে পৌঁছালে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান।
মুরাদ নামের এক দোকানি জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করেন। তাৎক্ষণিকভাবে তেমন রক্তক্ষরণ দেখা না গেলেও পরে তার বাবা ঘটনাস্থলে এসে তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার কিছু সময় পর জুবার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী বাদশা বলেন, আমাকে দেখেই সে জড়িয়ে ধরতে আসে। তার গায়ে অনেক ময়লা থাকায় আমি আগে পকেট থেকে টাকা বের করছিলাম। ঠিক তখনই সে মাটিতে পড়ে যায়। পরে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সকালে তিনি নিজের পেটে চাকু দিয়ে আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।