এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"এক সাথে সেবাই, এক সাথে উন্নয়নে" এ মূলনীতিতে মাগুরার শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে-৭০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাণবন্ত উদ্যোগের উপদেষ্টা পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায়,দেশ ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সফল হয়।
এ সময় প্রতিটি পরিবারকে সেমাই,চিনি,চাল,ডাল,সাবানসহ-৯ টি সামগ্রী বিতরণ করা হয় ।
প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমানের সভাপতিত্বে ও ওয়াসিম আকরাম ও শিমুল হোসেনের সার্বিক তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান,মিজানুর রহমান,মিল্টন মোল্যা,সোহানুর রহমানসহ সংসঠনের সদস্যবৃন্দ।
প্রাণবন্ত উদ্যোগ এর সভাপতি সুজনুর রহমান জানান, ২০২০ সাল যখন চারপাশ স্থবির হয়ে পড়েছিল,ঠিক তখনই আমাদের এলাকায় এক মহৎ উদ্যোগের বীজ বপন করা হয়েছিল।
ইতালি প্রবাসী মো. মিকাইল হোসাইন ভাইয়ের হাত ধরে শুরু হওয়া সেই মানবিক কাজ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। নাম তার "প্রাণবন্ত উদ্যোগ "একঝাঁক নিবেদিত প্রাণ মানুষের শ্রমে আমরা এগিয়ে চলেছিলাম।
এই দীর্ঘ পথচলায় আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি সহযাত্রী হিসেবে ছিলেন, মো. মিনাল হোসেন, মো. বাবুল আক্তার, মো. হাবিবুর রহমান বিশ্বাস, মো. আশরাফুল আলম, মো. লিটন হোসাইন, মো. রুবেল হোসেন, মো. মোতাহার হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. জাহিদ হাসান, মো. আনোয়ার হোসেন, মো. রব্বানী হোসেন এবং আরও অনেক মানবিক হৃদয়ের মানুষ।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য একটাই অসহায় মানুষের পাশে থাকা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনা। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে মানুষের সেবা করাই আমাদের এই পথচলার মূল শক্তি। এই কাজ এখন আমরা এলাকার তরুণ সমাজ বহন করছি।
অক্টোবর ৬, ২০২৪
এপ্রিল ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।