এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রমিক দলের ক্লাবে পবিত্র মাহে রমজানের ২৭ তম রোজা উপলক্ষে ১৭ই মার্চ মঙ্গলবার ৬ ঘটিকায় সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে, সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ও সঞ্চালনায়,এবং সিংগারবিল ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জমির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আবুল কাশেম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, সিংগারবিল ইউনিয়নের শ্রমিক দলের মোঃ জুয়েল মিয়া, সিংগারবিল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ সেলিম মিয়া, ও সাধারণ সম্পাদক মোঃ মনির মিয়া,সহসভাপতি, মোঃ ইয়াছিন মিয়া,সহ,স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সংগঠনের ঐক্য-সংহতির বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জমির আলী বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল—ক্ষমতার অপব্যবহার নয়, বরং মানুষের আস্থা অর্জনের মাধ্যমেই দলের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।
কারণ ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা আমার আপনার প্রিয় নেতা গণমানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মাননীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল যেভাবে আদর্শ রাজনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা সেভাবেই তা বাস্তবায়ন করে আমাদের এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে উপহার দিতে চাই।
তিনি জোর দিয়ে বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কালোবাজারি কিংবা যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি আরও উল্লেখ করেন, সিংগারবিল ইউনিয়নের শ্রমিক দলের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, এমনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে যাতে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক ভাবমূর্তি গড়ে ওঠে এবং সংগঠনের প্রতি আস্থা বৃদ্ধি পায়। শৃঙ্খলা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
বক্তারা তাদের বক্তব্যে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত, সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ, উপস্থিত নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সমগ্র আয়োজনের দায়িত্বে ছিল, সিংগারবিল ইউনিয়ন শ্রমিক দল। ধর্মীয় আবহ, রাজনৈতিক অঙ্গীকার এবং সাংগঠনিক ঐক্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।