এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে মো. আলাউদ্দিনের নামে প্রায় ২৯ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হলে নোয়াখালীসহ দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও মো. আলাউদ্দিন। তিনি দাবি করেন, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্যমতে, আগের কর্মস্থল সুনামগঞ্জের তাহিরপুর এলাকার একটি চক্র তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোমবার সকালেই কর্মস্থল ত্যাগ করে জেলা সদরের উদ্দেশে রওনা হন ওই কর্মকর্তা। এরপর থেকে সরাসরি তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে, ইউএনও কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিওটি দেখার কথা স্বীকার করলেও, সেখানে থাকা নারীর পরিচয় সম্পর্কে তারা কিছু নিশ্চিত করতে পারেননি। পুরো ঘটনাটি ঘিরে হাতিয়ায় নানা গুঞ্জন চলছে। অনেকেই এটিকে পরিকল্পিত ‘হানিট্র্যাপ’ বা ফাঁদ বলেও সন্দেহ করছেন।
সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে এ বিষয়ে পরবর্তী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অক্টোবর ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ৪ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৪ আগস্ট, ২০২৬
ঢাকা | ৪ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।