এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই পাহাড়ের কোল ঘেঁষে শান্ত জনপদ ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা গ্রাম। এই গ্রামের দিনমজুর দম্পতি থুইসাচিং মারমা ও চিংওয়াংউ মারমার ঘরে ১৮ মাস আগে আলো হয়ে এসেছিল ছোট্ট মেশিংওয়াং মারমা। কিন্তু জন্মের সেই আনন্দ বিষাদে রূপ নিতে বেশি সময় লাগেনি। চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে, শিশুটির ছোট্ট হৃদযন্ত্রে রয়েছে জটিল ছিদ্র।
জন্মের পর থেকেই শুরু হয় মেশিংওয়াং-এর বেঁচে থাকার কঠিন লড়াই। মেয়ের সুস্থতার জন্য রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, এরপর ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (BSMMU) বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারে দ্বারে ঘুরেছেন এই অসহায় দম্পতি। চিকিৎসকরা জানিয়েছেন, হার্টের জরুরি অপারেশন ছাড়া শিশুটিকে বাঁচানো সম্ভব নয়। এই জটিল অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসায় প্রয়োজন প্রায় ৪ লক্ষ টাকা।
সন্তানের এই করুণ পরিস্থিতিতে দিশেহারা বাবা থুইসাচিং মারমা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, "আমার ছোট্ট সন্তানটি ঠিকমতো শ্বাস নিতে পারছে না। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করলে তাকে বাঁচানো কঠিন হবে। আমাদের যা জমানো ছিল সব দিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছি। এখন অপারেশন করার মতো সামর্থ্য আমার নেই। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার সন্তানকে নতুন জীবন দিতে। দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচান।"
অভাবের সংসারে দিনমজুর বাবার পক্ষে এই বিশাল অংকের টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শিশুটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অর্থের অভাবে থমকে আছে তার চিকিৎসা।
একটি নিষ্পাপ শিশুকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে আছে এই পরিবার। আপনার সামান্য ভালোবাসা ও আর্থিক সহায়তাই হতে পারে মেশিংওয়াং-এর আগামীর সুন্দর জীবনের ভরসা।
সাহায্য পাঠানোর ঠিকানা:
রোগীর অভিভাবক ও বিকাশ নাম্বার: 01811010997
আসুন, আমরা যে যার অবস্থান থেকে মেশিংওয়াং-এর পাশে দাঁড়াই। আপনার ছোট একটি অনুদান একটি পরিবারকে ফিরে পেতে সাহায্য করতে পারে তাদের আদরের সন্তানকে।
সেপ্টেম্বর ১৮, ২০২৫
জুলাই ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।