এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি স্বনামধন্য বিস্কুট কোম্পানিতে চাকরির প্রলোভন দেখিয়ে মাইকিং ও লিফলেট বিতরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদরপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তবে নিয়োগ প্রক্রিয়ার ধরণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির অস্বাভাবিক আচরণে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মো. আতাউর রহমান কালু নামের এক ব্যক্তি নিজেকে ‘হক বিস্কুট কোম্পানি’র ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যক্তিগত সহকারী (পিএ) দাবি করে বাজারে মাইকিং করছিলেন। তিনি প্রচার করেন যে, কোম্পানিতে সাড়ে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা বেতনে বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে। এ সময় তিনি আগ্রহীদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং কোম্পানির লোগো সম্বলিত একটি সাধারণ কম্পিউটার প্রিন্টেড লিফলেট বিতরণ করেন।
তবে অভিযোগ উঠেছে, আতাউর রহমান কালু সবার হাতে লিফলেট দিচ্ছেন না। শুধুমাত্র যারা তাকে ব্যক্তিগত তথ্য ও মোবাইল নম্বর দিচ্ছেন, তাদেরকেই লিফলেট দেওয়া হচ্ছে। ইলিয়াস নামে স্থানীয় এক পথচারী জানান, তিনি চাকরির বিস্তারিত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ওই ব্যক্তি তার সাথে তর্কে জড়িয়ে পড়েন। মোবাইল নম্বর দিতে রাজি না হওয়ায় তাকে লিফলেট দেওয়া হয়নি এবং তার সাথে অপেশাদার আচরণ করা হয়েছে। স্থানীয়দের ধারণা, চাকরি দেওয়ার নামে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই তিনি এমনটা করছেন।
এ বিষয়ে অভিযুক্ত মো. আতাউর রহমান কালু জানান, তার বাড়ি পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া গ্রামে। তিনি দাবি করেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি সাপেক্ষেই তিনি এই নিয়োগ কার্যক্রম ও এলাকাভিত্তিক মার্কেটিং পরিচালনা করছেন। বিতরণকৃত লিফলেটে একটি মোবাইল নম্বর (০১৭২৪৯১৪৪৯৫) দেওয়া রয়েছে।
সচেতন মহলের মতে, সাধারণত বড় কোনো শিল্প প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে খোলা বাজারে মাইকিং করে নাম-ঠিকানা সংগ্রহের প্রক্রিয়াটি অস্বাভাবিক ও সন্দেহজনক। তথ্যের সুরক্ষা নিয়ে স্থানীয়দের মনে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ শুরু করলে অভিযুক্ত আতাউর রহমান কালু দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন এলাকাবাসী, যাতে সাধারণ মানুষ কোনো ধরণের প্রতারণার শিকার না হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।