এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি শপিং কমপ্লেক্স ঘেরাও করে বিক্ষোভ করেছেন রিকশা ও অটোরিকশা চালকরা। দীর্ঘ সময় ধরে চলা এই ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে রোববার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘উত্তরা স্কয়ার’ নামের একটি বাণিজ্যিক ভবনের সামনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে এক রিকশাচালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বিষয়টি জানাজানি হলে আশপাশের রিকশাচালকরা জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং ওই বাণিজ্যিক ভবনে ভাঙচুরের চেষ্টা চালান। এক পর্যায়ে গুজব ছড়িয়ে পড়ে যে, আহত রিকশাচালককে ভবনের ভেতরে আটকে রাখা হয়েছে। এতে উত্তেজিত জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ চালকদের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এ সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সোমবার ভোর ৪টা পর্যন্ত চলে এই উত্তেজনা।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে।
জুলাই ২৬, ২০২৫
এপ্রিল ১৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।